Explore

Search

August 7, 2026 9:56 pm

IAS Coaching

রায়গঞ্জ স্টেডিয়ামের ক্ষতিপূরণে ৫০ হাজার টাকার চেক দিল জাতীয় কংগ্রেস

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একাধিক রাজনৈতিক কর্মসূচি ও প্রশাসনিক ব্যবহারের ফলে রায়গঞ্জ স্টেডিয়ামের মাঠের প্রভূত ক্ষতি হয়েছে বলে জানিয়েছিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব সুদীপ বিশ্বাস। নিউজ বৃত্তান্ত সেই খবর তুলে ধরে সকলের সামনে। এবার সেই ক্ষতি পূরণে আর্থিক সহায়তার হাত বাড়াল উত্তর দিনাজপুর জেলা জাতীয় কংগ্রেস। এদিন দলের পক্ষ থেকে স্টেডিয়াম কর্তৃপক্ষের হাতে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়।

জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় একাধিকবার স্টেডিয়ামে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ হয়েছে। নির্বাচন কমিশনের বিভিন্ন কাজেও এই মাঠ ব্যবহার হয়েছে এবং এখনও হচ্ছে। আমাদের দলেরও সমাবেশ হয়েছে, যেখানে নেতৃত্ব দিয়েছেন রাহুল গান্ধী। ফলে আমরা মনে করি, রায়গঞ্জ স্টেডিয়াম মাঠ বাস্তবিকই ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি আরও জানান, মাঠের এই ক্ষতি পূরণ ও সংরক্ষণের উদ্দেশ্যে দলের পক্ষ থেকে এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। “যদিও পরিমাণ খুব বেশি নয়, তবুও এটি আমাদের দায়বদ্ধতার একটি প্রতীক,”—মন্তব্য করেন তিনি।

স্টেডিয়াম কর্তৃপক্ষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বলে জানা গেছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের একাংশও এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং ভবিষ্যতে অন্যান্য সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Advertisement
Live Cricket Score
upskillninja