Explore

Search

April 22, 2026 5:40 pm

IAS Coaching

রাতভর রাজপথে আল্পনা, নববর্ষ বরণের তোড়জোড়

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বাংলা নববর্ষকে স্বাগত জানাতে, চৈত্র সংক্রান্তির রাতে রায়গঞ্জ শহর জুড়ে দেখা গেল উৎসবের আমেজ। নববর্ষের প্রাক্কালে রাতভর রাজপথে চলল আল্পনা আঁকার কাজ। শহরের বিভিন্ন মোড়, প্রধান রাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানে শিল্পীদের তুলির টানে ফুটে উঠল বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও শুভেচ্ছার নানা রঙিন বার্তা।

স্থানীয় সাংস্কৃতিক সংস্থা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে প্রতি বছর রায়গঞ্জে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের হয়, এর সাথে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। নির্বাচন থাকলেও এবছর এই আয়োজন ঘিরে ছিল ব্যাপক উৎসাহ। তরুণ-তরুণীদের পাশাপাশি প্রবীণ শিল্পীরাও অংশ নেন এই সৃজনশীল কর্মযজ্ঞে। আলপনার মাধ্যমে “শুভ নববর্ষ” বার্তা ছড়িয়ে পড়ে শহরের সর্বত্র।

এই আল্পনার কাজে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব সৈকত চক্রবর্তী। তিনি বলেন, “নববর্ষ আমাদের বাঙালির অন্যতম প্রধান উৎসব। এই ধরনের উদ্যোগ শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং আমাদের সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করে।”

মঞ্চের সভাপতি হিসেবে রয়েছেন শিল্পী অঞ্জন রায়। তিনি বলেন, “আল্পনা আমাদের ঐতিহ্যের অংশ। প্রতি বছর এই সময়টায় আমরা চেষ্টা করি নতুন কিছু তুলে ধরার। মানুষের ভালোবাসা ও অংশগ্রহণই আমাদের অনুপ্রেরণা।” নববর্ষের সকালে এই আল্পনায় সজ্জিত রাজপথ শহরবাসীর নজর কাড়ে। উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করতে প্রস্তুত রায়গঞ্জবাসী।

Advertisement
Live Cricket Score
upskillninja