Explore

Search

August 7, 2026 1:56 pm

IAS Coaching

সপ্তাহের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের একাধিক জেলায়, সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিল ভারত আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আগামী ৭ থেকে ১১ মার্চ পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে পরিস্কার থাকার সম্ভাবনা থাকলেও কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কোচবিহার জেলায় আগামী ৭ ও ৮ মার্চ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ৯ থেকে ১১ মার্চ খুব হালকা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আলিপুরদুয়ার জেলায় ৭ ও ৮ মার্চ বৃষ্টি না হলেও ৯ মার্চ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি ১০ ও ১১ মার্চ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি জেলায় ৭ ও ৮ মার্চ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ৯ মার্চ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং ১০ ও ১১ মার্চ মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

এছাড়া উত্তর দিনাজপুর জেলায় ৭ ও ৮ মার্চ বৃষ্টি না হলেও ৯ থেকে ১১ মার্চ খুব হালকা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে আগামী কয়েকদিন বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকায় কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বৃষ্টির দিনগুলোতে জমিতে জল দেওয়া, সার বা কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

সতর্কবার্তা:
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে—

কোচবিহার ও আলিপুরদুয়ারে ১০ ও ১১ মার্চ বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জলপাইগুড়িতে ৯ থেকে ১১ মার্চ বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর দিনাজপুরে ১০ মার্চ বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ফলে আগামী কয়েকদিন সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি খোলা জায়গায় বজ্রপাতের সময় না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

Advertisement
Live Cricket Score
upskillninja