Explore

Search

May 8, 2026 4:29 pm

IAS Coaching

প্রথমবার পরিদর্শনে এসে টুরিস্ট লজ, শ্মশানঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের আশ্বাস দিলেন এসজেডিএর চেয়ারম্যান

#মালবাজার: শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হওয়ার পর প্রথমবার মালবাজার শহরে এসে বনলক্ষ্মী টুরিস্ট লজ, শ্মশান ঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ আশ্বাস দিলেন দীলিপ দুগর। মঙ্গলবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দিলীপ দুগর মালবাজার শহরে আসেন। প্রথমেই তিনি মালবাজার টুরিস্ট লজে মাল বিধানসভার বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবড়াইক সহ অন্যান্যদের সঙ্গে বিভিন্ন উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এরপর তিনি আসেন মাল পৌরসভা দপ্তরের । সেখানে পৌরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ী সহ অন্যান্যরা তাকে সম্বর্ধনা জানান।
এরপর সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে এসজেডিএ’র চেয়ারম্যান দিলীপ দুগর বলেন,
বর্তমানে মালবাজার পৌর এলাকায় ১,২,এবং ৭ নম্বর ওয়ার্ডে ৭৫ লক্ষ টাকার কাজ চলছে। এছাড়াও পৌরসভার কাউন্সিলররা বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রস্তাব দিয়েছেন।
আমি বলেছি সুনির্দিষ্ট প্রকল্পের আকারে পরিকল্পনা জমা দিন। এছাড়াও আমি এসে দেখলাম মালবাজার বনলক্ষী পর্যটন আবাসে একটি পুরনো বাংলো রয়েছে। এক সময় বহু পর্যটক এখানে এসে রাত্রিযাপন করতেন। বর্তমানে সেটি ব্যবহার হয় না। আমি মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি এবং বনমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত যাতে এই বাংলাটি সংস্কার করে মানুষের জন্য খুলে দেওয়া যায় তার জন্য উদ্যোগ নেব।
শ্মশান ঘাটে দ্বিতীয় চুল্লির ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, শিলিগুড়ি সংলগ্ন সাউডঙ্গিতে নতুন এক বৈদ্যাতিক চুল্লির কাজ চলছে। আশা করি কয়েক মাসের মধ্যেই সেটা আমরা পৌর কর্পোরেশনের হাতে হস্তান্তর করতে পারব। মালবাজার শহরে দ্বিতীয় বৈদ্যাতিক চুল্লি চালু করার বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেব।
রেলের বাধা দেওয়ার ফলে শহরের কয়েকটি ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ করতে সমস্যা হচ্ছে, এ নিয়ে প্রশ্ন করা হলে চেয়ারম্যান দিলীপবাবু বলেন, এই সমস্যা শুধু এখানে নয় অন্যান্য জায়গাতেও রয়েছে। রেলের জায়গাতে উন্নয়ন করতে চাইলে বাধা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারকে এটা ভাবা দরকার।
Advertisement
Live Cricket Score
upskillninja