Explore

Search

June 21, 2026 4:58 pm

IAS Coaching

মন্ত্রীর পৃষ্টপোষক্তায় মালবাজার শহরে অনুষ্ঠিত হতে চলেছে বর্ণাঢ্য নৈশ ফুটবল প্রতিযোগিতা

#মালবাজার: রাজ্যের অনগ্রসর রানী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা মাল বিধানসভার বিধায়ক বুলু চিকবড়াইকের পৃষ্ঠপোষকতায় মালবাজার শহরের অনুষ্ঠিত হতে চলেছে এক বর্ণাঢ্য নৈশ ফুটবল প্রতিযোগিতা। সামগ্রিক প্রতিযোগিতার ব্যবস্থাপনায় থাকছে শহরের ঐতিহ্যশালী সৎকার সমিতি ক্লাব।
সোমবার রাতে সৎকার সমিতির ক্লাব ভবনে সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান,  মাল বিধানসভা কেন্দ্রে ১২ গ্রাম পঞ্চায়েত ও একটি পৌরসভা রয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে একটি দল এবং পৌরসভার একটি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে।
এছাড়াও মাল থানার একটি দল থাকবে। মোট ১৪ টি দলের প্রতিযোগিতা চলবে। আগামী ১৪ই ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হবে চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। ফাইনালে বিজয়ী দলকে ১.২০ লক্ষ টাকা এবং বিজেতা দলকে ৮০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। প্রতিদিন সন্ধ্যা পাঁচটা নাগাদ খেলা শুরু হবে। দৈনিক চারটি দল দুটি খেলায় অংশ নেবে। এভাবেই নকআউট পর্যায়ে প্রতিযোগিতা চলবে”।
বর্ণাঢ্য এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতির প্রক্রিয়া শুরু হয়েছে। মালবাজার শহর ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই উদ্দীপনা শুরু হয়েছে। জানা গেছে, মূলত প্রতিভা অন্বেষণের জন্যই এই বর্ণাঢ্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
Advertisement
Live Cricket Score
upskillninja