Explore

Search

June 21, 2026 7:32 pm

IAS Coaching

ADRM এর সফর ঘিরে প্রত্যাশা বাড়ছে জেলায়

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ২৬ নভেম্বর, বুধবার, কাটিহার বিভাগের এডিআরএম রাধিকাপুর পর্যন্ত রেলপথ পরিদর্শনে আসছেন। এদিন তিনি কাটিহার থেকে যাত্রা করে রাধিকাপুর পর্যন্ত রুটজুড়ে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ এবং রাধিকাপুর রেলস্টেশনের বিভিন্ন কাজে সমীক্ষা করবেন। রেলের চলমান প্রকল্প, পরিষেবা মানোন্নয়ন, যাত্রীসুবিধা এবং স্টেশন এলাকায় অবকাঠামো উন্নয়নের বিষয়গুলি তিনি খতিয়ে দেখবেন বলে জানা গেছে।

পরিদর্শনকালে তিনি জনপ্রতিনিধি ও রেলের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করে চলমান সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়নমূলক রেল পরিষেবা চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চের সম্পাদক এবং রেলের পরামর্শ দাতা কমিটির সদস্য অঙ্কুশ মৈত্র এই সফরকে স্বাগত জানিয়ে জানান, “আমাদের জেলার রেল পরিষেবার উন্নয়নে দীর্ঘদিনের একাধিক দাবি রয়েছে। এডিআরএম সাহেবের এই পরিদর্শনে আমরা সেই দাবিগুলি উপস্থাপন করব।”

এদিন নিউজ বৃত্তান্তকে তিনি বলেন, আমাদের জেলার জন্য ১১ দফা দাবি আছে। সেগুলো হল-

1. রাধিকাপুর–আনন্দ বিহার দৈনিক সুপারফাস্ট এক্সপ্রেস চালু।

2. রাধিকাপুর–কামাখ্যা দৈনিক এক্সপ্রেস ট্রেনের ব্যবস্থা।

3. রাধিকাপুর–ব্যাঙ্গালোর দ্বিসাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস চালুর দাবি।

4. রাধিকাপুর–নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার ট্রেন পুনরায় চালু।

5. রাধিকাপুর–মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন চালু।

6. সূর্য কমল, পান্জিপাড়া, বাঙালবাড়ি স্টেশনগুলোর সার্বিক উন্নয়ন।

7. বাঙালবাড়ি, ডালখোলা, সূর্যকমল, পান্জিপাড়া, আলুয়াবাড়ি রোড স্টেশনগুলোতে ট্রেনের স্টপেজ নিশ্চিত করা।

8. রাধিকাপুর–তেলটা প্যাসেঞ্জার ট্রেনকে আলুয়াবাড়ি রোড পর্যন্ত বাড়ানো।

9. ডালখোলা–রায়গঞ্জ–ইটাহার–গাজোল নতুন রেলপথের দ্রুত নির্মাণ।

10. ইটাহার–বুনিয়াদপুর নতুন রেলপথের কাজ দ্রুত শুরু।

11. সামসি–ইটাহার ভায়া চাচোল নতুন রেলপথ নির্মাণের দাবি।

এডিআরএম-এর এই সফরের ফলে উত্তর দিনাজপুর জেলার রেল পরিষেবা উন্নয়ন নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয় জনমানস ও রেলযাত্রীদের প্রত্যাশা—এই পরিদর্শন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথ খুলে দেবে।

Advertisement
Live Cricket Score
upskillninja