Explore

Search

August 7, 2026 12:45 pm

IAS Coaching

আগামী ডিসেম্বরেই রেলের ট্র্যাকে বন্দে ভারত স্লিপার ট্রেন, বিমানসুলভ বিলাসে শুরু হবে নতুন যাত্রা

#নিউজ ডেস্কঃ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন, বহু প্রতীক্ষিত বন্দে ভারত স্লিপার ট্রেন আগামী মাস অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বরেই যাত্রী পরিষেবায় চালু হতে চলেছে। রেলমন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি চালুর আগে তাতে যুক্ত হচ্ছে একাধিক প্রযুক্তিগত ও নকশাগত পরিবর্তন, যা যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক ও আধুনিক করে তুলবে।

রেলমন্ত্রী জানান, “ট্রেনটির সংস্কারকাজ জোর কদমে চলছে। আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যেই এটি ভারতীয় রেলের ট্র্যাক ধরে ছুটবে।” ট্রেনটি চালু করতে বিলম্ব হওয়ার কারণ সম্পর্কেও বিশদে জানান তিনি। বৈষ্ণবের কথায়, বগির জরুরি অ্যালার্মের অবস্থান, এসি ডাক্টের নকশা, ফায়ার কেবল আর্ক ফল্ট সনাক্তকরণ যন্ত্রের মতো বেশ কিছু প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছিল। সেই সব সমস্যা মেটাতে ট্রেনটিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে।

রেলসূত্রের দাবি, বন্দে ভারত স্লিপার ট্রেনের নতুন সংস্করণ যাত্রীদের দেবে বিমানের মতো অভিজ্ঞতা। আরামদায়ক বার্থ, অত্যাধুনিক ডিজাইন, সফট-টাচ দরজা—সব মিলিয়ে বদলে যাবে ট্রাভেল কমফোর্টের সংজ্ঞা।

এছাড়াও ট্রেনটিতে থাকছে—

➤সেন্সর-অ্যাক্টিভেটেড ইন্টার-ডোর

➤টাচ-ফ্রি জৈব ভ্যাকুয়াম টয়লেট

➤ফার্স্ট ক্লাস বার্থে ওঠার জন্য আরামদায়ক ডিজাইন করা সিঁড়ি

➤ফ্লাইট-স্টাইল অ্যাটেনডেন্ট কল বোতাম

➤উন্নত জরুরি ব্রেকিং সিস্টেম

➤বোতাম টিপতে না হয় এমন স্বয়ংক্রিয় জল সরবরাহ ব্যবস্থা

সব মিলিয়ে, ভারতীয় রেলের এই নতুন উদ্যোগ দেশের দূরপাল্লার যাত্রায় আনবে এক নতুন অধ্যায়—যেখানে গন্তব্যের পথে প্রতিটি মুহূর্ত হবে আরও আরামদায়ক, নিরাপদ ও প্রযুক্তি-সমৃদ্ধ।

Advertisement
Live Cricket Score
upskillninja