Explore

Search

June 23, 2026 9:55 am

IAS Coaching

বিধাননগরে দুই বাংলাদেশী নাগরিক সহ এক ব্যক্তি গ্রেপ্তার

#মালবাজার: বৃহস্পতিবার ডুয়ার্সের মেটালি ব্লকের বিধান নগর গ্রাম পঞ্চায়েতের গোবরা বস্তি এলাকা থেকে দুই বাংলাদেশী নাগরিক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মেটালি থানার পুলিশ। স্থানীয় এবং পুলিশ সুত্রে  জানা গেছে, গোবরা বস্তি এলাকার জনৈক হর্স কুমার বর্মনের বাড়িতে বাংলাদেশ নাগরিক জগদীশচন্দ্র রায় এবং তার স্ত্রী সুচিত্রা রানী রায় দুই সন্তানসহ গত এক বছর যাবত বাস করছিলেন। হর্সকুমার বর্মন  সম্পর্কে জগদীশ রায়ের আত্মীয়। এই সূত্র ধরে সপরিবার জগদীশ বাবু হর্সকুমার বর্মনের  বাড়িতে থাকছিলেন।
বিভিন্ন মাধ্যম থেকে খবর পেয়ে পুলিশ ওই পরিবারের চার সদস্য  এবং হর্সকুমার রায় কে আটক করে। জগদীশচন্দ্র রায় কোন বৈধ-নথি দেখাতে পারেন নি। এরপর পুলিশ ওই পরিবারের ৪ জনকে গ্রেপ্তার করে। তাদের আশ্রয় দেওয়ার জন্য বাড়ির মালিক হর্সকুমার বর্মনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja