Explore

Search

August 7, 2026 12:49 pm

IAS Coaching

সিরিজে এগোলো ভারত, দুরমুশ অস্ট্রেলিয়া

#নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার ঘরের মাঠে একদিনের সিরিজে পরাজয়ের পর বৃহস্পতিবার টি–২০ সিরিজে দাপট দেখাল ভারত। ৪৮ রানের জয় এনে দিয়ে সিরিজে ২–১ এগিয়ে গেল মেন ইন ব্লু। ফলে আগামী পঞ্চম তথা শেষ ম্যাচটি এখন হয়ে উঠেছে সিরিজের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৬৭ রান। দলের পক্ষে শুভমান গিল করেন ৪৬ রান, অভিষেক শর্মা যোগ করেন ২৮ রান। ইনিংসের শেষদিকে অক্ষর প্যাটেল অপরাজিত থেকে যান ২১ রানে।

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। মাত্র ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে দলটি থামে ১১৯ রানে। বল হাতে ওয়াশিংটন সুন্দর নেন ৩ রানে ৩ উইকেট, অক্ষর প্যাটেল দখল করেন ২টি উইকেট। এই জয়ের ফলে সূর্য কুমার যাদবের ভারত সিরিজে এক ধাপ এগিয়ে গেল, আর শেষ ম্যাচের ফলই এখন নির্ধারণ করবে ট্রফির ভাগ্য।

Advertisement
Live Cricket Score
upskillninja