
#নিউজ ডেস্ক: SIR -এ একজন বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না পড়ে, সেজ৬ রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ কর্মসূচি পালন করছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে বুধবার দুপুরে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে বিএলও’র কাছ থেকে SIR এর ফর্ম সংগ্রহ করেছেন। এনিয়ে রাজনৈতিক সমালোচনা শুরু হয় সর্বত্র।

বৃহস্পতিবার দুপুরে সামাজিক মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরলেন তিনি। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO (Booth Level Officer) আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট দায়িত্ব পালন করতে। নিয়মমাফিক, কর্মসূত্রে তিনি রেসিডেন্স অফিসে এসে ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত হন। সেখানে উপস্থিত ছিলেন রেসিডেন্সের কয়েকজন ভোটার, যাঁরা ফর্ম সংগ্রহ করে জমা দেওয়ার প্রক্রিয়ায় অংশ নেন।

তব, “যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না।” কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্রে প্রকাশিত হয় যে, তিনি নাকি “নিজের বাসভবন থেকে বেরিয়ে এসে হাতে কলমে BLO-র কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছেন” — যা তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন।

তাঁর দাবি, এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। তিনি আরও বলেন, “আমি জনগণের সঙ্গে একাত্ম থেকে কাজ করি। তাই যে কাজ এখনও প্রতিটি নাগরিকের কাছে পৌঁছায়নি, তা আমি নিজে আগে করব না।”








