
#মালবাজার: মঙ্গলবার ছিল কার্তিক মাসের শুক্লা পক্ষের সপ্তমী তিথি। এদিন মাল ব্লকের বড়দিঘি ভোটডাঙায় আজাদী সংঘের ৩০তম জগদ্ধাত্রী পুজোর শুভ সুচনা হয়। উদ্বোধন করেন কুমলাই অঞ্চলের উপপ্রধান রাজা শর্মা। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য রাজেশ ওরাও সহ অন্যান্যরা।

ডুয়ার্সে জগদ্বাত্রী পুজার বিশেষ প্রচলন নেই। মালবাজার শহরের একটি দুটি পারিবারিক পুজো সঙ্গে হিন্দু মিলন মন্দিরে জগদ্বাত্রী পুজা অনুষ্ঠিত হয়। এগুলো সবই নবমী দিনই হয়।ওদলাবাড়ি, নাগরাকাটায় একটি দুটি পুজা অনুষ্ঠিত হয়। মাল মহকুমা জুড়ে যেসব পুজো অনুষ্ঠিত হয় তার মধ্যে ভোটডাঙার জগদ্বাত্রী পুজা উল্লেখযোগ্য। এখানে তিনদিন ব্যাপী পুজো চলে। পাশাপাশি মেলা অনুষ্ঠিত হয়।

পুজো কমিটির পক্ষে দেবাশীষ দেবনাথ ও বিশ্বদীপ দেব জানান, পুজো উপলক্ষে পাঁচ দিনব্যাপী মেলা ও প্রতিদিন ভোগের আয়োজন করা হয়েছে। পুজো এবং মেলাকে কেন্দ্র করে এলাকায় এক অনন্য সম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। উদ্বোধক রাজা শর্মা বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন থেকে পুজা হয়ে আসছে। পুজাতে স্থানীয় লোকজন সহযোগিতা করে।









