Explore

Search

June 23, 2026 9:53 am

IAS Coaching

বাংলা কোনওদিন বিজেপির বশ্যতা স্বীকার করবে না: অভিষেক

#কলকাতা: “বিজেপির না আছে সহানুভূতি, না আছে মানবতা — বাংলার প্রতি কেন্দ্রের শুধুই নির্লজ্জ নীরবতা,” তীব্র ভাষায় আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপি-নিয়ন্ত্রিত কেন্দ্র সরকার ‘এসআইআর’ প্রয়োগের মাধ্যমে বাংলার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। তাঁর বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের নামে এটি আসলে বিজেপির একটি সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত।

অভিষেকের অভিযোগ, ‘বাংলাদেশি’ তকমা দিয়ে বাঙালিদের উপর আক্রমণ চালিয়ে বিজেপি তাদের প্রকৃত বাংলা-বিরোধী মনোভাব প্রকাশ করেছে। তিনি বলেন, “ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম নির্বিচারে বাদ দেওয়া হচ্ছে—এটি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। গণতন্ত্র কোনও সরকারের দয়া নয়, এটি ভারতের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলার একজন বৈধ ভোটারও যদি ভোটার তালিকা থেকে বাদ পড়েন, তাহলে ভবিষ্যতে দিল্লির রাস্তায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বাংলা কোনওদিন বিজেপির বশ্যতা স্বীকার করবে না।”

Advertisement
Live Cricket Score
upskillninja