
#নয়াদিল্লিঃ ভারতীয় রেলের যাত্রীদের জন্য এলো নতুন চমক। বহু বছর ধরে ব্যবহৃত চিরাচরিত সাদা চাদরের পরিবর্তে এবার রেল আনল নতুন রঙ ও নকশা। শনিবার নয়াদিল্লিতে নতুন নীল-সাদা প্রিন্ট চাদরের উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রেল সূত্রে জানা গেছে, নতুন চাদরের নকশা ও রঙ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা দেখতে আধুনিক ও আকর্ষণীয় হয়, পাশাপাশি দীর্ঘক্ষণ ব্যবহারের পরেও পরিষ্কার মনে হয়। যাত্রীদের আরাম ও অভিজ্ঞতা উন্নত করতেই এই পরিবর্তন বলে জানিয়েছে রেল মন্ত্রক।

রেলমন্ত্রী উদ্বোধন অনুষ্ঠানে বলেন, “ভারতীয় রেলের সেবাকে আধুনিক ও বিশ্বমানের করার লক্ষ্যে আমরা যাত্রীদের অভিজ্ঞতায় ছোট ছোট পরিবর্তনের মাধ্যমেও বড় পার্থক্য আনতে চাই। নতুন চাদর তারই একটি উদাহরণ।” শিগগিরই দেশের সব প্রিমিয়াম ট্রেন যেমন রাজধনী, শতাব্দী ও দুরন্ত এক্সপ্রেসে এই নতুন চাদর ব্যবহার শুরু হবে বলে জানা গেছে।









