Explore

Search

June 23, 2026 9:56 am

IAS Coaching

সামি ও ঈশ্বরণের যুগলবন্দিতে স্বপ্নের জয় বাংলার

#আনন্দ ব্যানার্জি, কলকাতা: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের শেষ দিনে এক কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে বাংলার পেসার মহম্মদ সামির আগুনঝরা বোলিং স্পেলে উত্তরাখণ্ডের দ্বিতীয় ইনিংস আজ মাত্র ১০০ রানের মধ্যে শেষ হয়ে যায়। গতকাল তৃতীয় দিনের শেষে উত্তরাখণ্ডের স্কোরবোর্ডে ছিল ২ উইকেটের বিনিময় ১৬৫ রান। আজ সকালে দিনের শুরুতেই উত্তরাখণ্ডের অধিনায়ক কুনাল চাণ্ডেলাকে ৭২ রানে প্যাভিলিয়নে ফিরিয়ে দেয় সামি।

এরপরই শুরু হয় তাদের ব্যাটিং বিপর্যয়। ঈশান পোড়েল এবং আকাশদীপের পরপর দুটি ওভারে একে একে প্যাভিলিয়নে ফিরে যায় ভূপেন লালয়ানি (২২) শাশ্বত দাঙ্গাল (৬) এবং জগদিশ সুচিথ (১)। তিন উইকেটে ১৭৩ রান থেকে আচমকাই ১৮৯ রানে ৬টি উইকেটের পতন হয়। এরপর অভয় নেগি এবং যুবরাজ এর ব্যাটে ভর করে ২৫০ রানের গন্ডি পেরোয় উত্তরাখন্ড। কিন্তু ততক্ষনে ম্যাচের রাশ কিছুটা হলেও বাংলার হাতে ফিরে আসে।

এরপর মহম্মদ সামির অসাধারণ বোলিং স্পেলে পরপর তিন উইকেট হারিয়ে মাত্র ২৬৫ রানে শেষ হয়ে যায় উত্তরাখণ্ডের ইনিংস। ১৫৬ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে মাত্র ২ উইকেটের বিনিময় বাংলা তাদের জয়ের লক্ষে পৌঁছে যায়। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের ঝকঝকে ৭১ রানের এবং সুদীপ ঘরামীর বিধ্বংসী ৪৬ রানের ইনিংসের সুবাদে মাত্র ২৯.৩ ওভারে ১৫৬ রান তুলে নেয় বাংলা। অভিমন্যু তার ব্যক্তিগত ৮২ বলে ৮৬.৫৯ স্ট্রাইক রেটে ছটি বাউন্ডারির বিনিময় ৭১ রানের একটি ঝকঝকে ইনিংস উপহার দেয় বাংলার ক্রিকেটপ্রেমিকদের।

অন্যদিকে সুদীপ তার ব্যক্তিগত ৪৭ বলে ৯৭.৮৭ স্ট্রাইক রেটে পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির বিনিময় ৪৬ রানের একটি দাপুটে ইনিংস খেলে যোগ্য সঙ্গত দেয় তার অধিনায়ককে। ২৪.৪ ওভার বল করে মাত্র ৩৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার নেন মহম্মদ সামি। ঘরের মাঠে বাংলার এই দুর্দান্ত জয়ের সুবাদে একটি ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় দ্বিতীয় স্থানে রইলো। আগামী ২৫শে অক্টোবর ইডেন গার্ডেনসে বাংলা তার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে গুজরাটের।

Advertisement
Live Cricket Score
upskillninja