Explore

Search

August 7, 2026 2:27 pm

IAS Coaching

বন্যায় মৃত পরিবারের হাতে চেক তুলে দিলেন মন্ত্রী 

#মালবাজার: শনিবার বামনডাঙ্গায় বন্যায় মৃত পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিলেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যান মন্ত্রী বুলু চিকবড়াইক। উল্লেখ্য, গত ৫ অক্টোবর উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বন্যা ভূমিধস সহ প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের টন্ডু বামনডাঙ্গা চাবাগানের মডেল ভিলেজ এলাকা গাঠিয়া নদীর প্রবল জলোচ্ছ্বাসে প্লাবিত হয়।
জলে ভেসে মারা যায় ১০ জন। ওই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মৃত ব্যক্তির পরিবারের জন্য ৫ লক্ষ টাকা সরকারি অনুদান দেওয়া হবে এবং পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। এরপর মুখ্যমন্ত্রী চলতি সপ্তাহে বামনডাঙ্গায় পরিদর্শন করে যান।
মুখ্যমন্ত্রীর ঘোষণা মত বন্যায় মৃত ব্যাক্তির পরিবারের হাতে আর্থিক বরাদ্দ বাবদ চেক তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। শনিবার মন্ত্রী বুলু চিকবাড়াইক সকাল বেলা পৌঁছে যান মডেলভিলেজ এলাকার অশোক নাইকের বন্যা বিধ্বস্ত বাড়িতে। অশোক নাইকের স্ত্রী মঞ্জু নাইক, কন্যা নিব্রিতি নাইক ও পুত্র নিব্রিয়ান নাইক গত ৫ অক্টোবর বন্যায় ভেসে মারা যান।
এদিন মন্ত্রী অশোক নাইকের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন। সঙ্গে ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর।
মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর ঘোষনা মত নির্দিষ্ট সময়ের মধ্যেই পরিবারের হাতে আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হলো। জানাগেছে, ইতিমধ্যেই ওই পরিবারের আরো দুটি পাঁচ লক্ষ চেক আর্থিক অনুদান হিসাবে পৌঁছে দেওয়া হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja