
#নিউজ ডেস্কঃ রবিবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ ভাষণ দেবেন বলে জানা গিয়েছে। ঠিক ভারত–পাকিস্তান ম্যাচের আগেই প্রধানমন্ত্রীর এই ভাষণ ঘিরে কৌতূহল তুঙ্গে।

আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে নতুন GST পরিবর্তন। ব্যবসায়ী মহল থেকে সাধারণ মানুষ—সবাই জানতে চাইছেন, আজকের ভাষণে কি মোদি নতুন কর ব্যবস্থার দিকেই আলোকপাত করবেন? নাকি বহু প্রতীক্ষিত ভারত–পাকিস্তান ক্রিকেট ম্যাচের আবহে ক্রিকেট নিয়েই কথা বলবেন প্রধানমন্ত্রী?

রাজনৈতিক মহল মনে করছে, অর্থনৈতিক বার্তাই মূল বিষয় হতে পারে আজকের ভাষণের। তবে উৎসবমুখর পরিবেশে, ভারত–পাকিস্তান ম্যাচের আবহে দেশবাসীর মনোবল বাড়াতে প্রধানমন্ত্রী ক্রিকেট নিয়েও কিছু বলতে পারেন। এখন নজর আজ বিকেল ৫টার দিকে, যখন পরিষ্কার হবে প্রধানমন্ত্রীর এই আকস্মিক ঘোষণার আসল বার্তা।










