Explore

Search

June 23, 2026 9:56 am

IAS Coaching

পুজোর মুখে সিকিম ও দার্জিলিং মুখী পর্যটকদের জন্য সুখবর

#চন্দ্র নারায়ণ সাহাঃ পুজোর আগে উত্তরবঙ্গের পর্যটকদের জন্য এলো বড়ো সুখবর। আজ থেকে সিকিমের রাজধানী গ্যাংটক পর্যন্ত চালু হল আরও একটি নতুন বাস পরিষেবা। একই সঙ্গে দার্জিলিং মুখী পর্যটকদের জন্যও ব্যবস্থা করা হল বিশেষ সুবিধার। এখন থেকে দার্জিলিং পর্যন্ত চলা সবকটি বাসের টিকিট অনলাইনে বুক করা যাবে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতীম রায় জানিয়েছেন, “পুজোর মরসুমে প্রচুর পর্যটক সিকিম ও দার্জিলিং মুখী হন। তাঁদের ভ্রমণ আরও আরামদায়ক ও ঝামেলাহীন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এতে যাত্রীরা যেমন সহজেই টিকিট বুক করতে পারবেন, তেমনই ভিড়ের সময়েও পরিষেবা মিলবে নির্বিঘ্নে। পর্যটন শিল্পের সঙ্গে যুক্তরা মনে করছেন, নতুন বাস এবং অনলাইন টিকিট পরিষেবা চালুর ফলে উৎসবের মরশুমে উত্তরবঙ্গের পর্যটন আরও গতি পাবে।

Advertisement
Live Cricket Score
upskillninja