Explore

Search

June 23, 2026 7:39 am

IAS Coaching

চুরির ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার স্করপিও সহ গরু, আটক চোর

#রায়গঞ্জঃ পুলিশের দ্রুত পদক্ষেপে ফের চাঞ্চল্যকর চুরির ঘটনা উদ্ঘাটিত হলো। গত ১৬ সেপ্টেম্বর রাতের অন্ধকারে রায়গঞ্জের ইন্দিরা কলোনি এলাকা থেকে দুষ্কৃতীরা একটি সাদা স্করপিও গাড়িতে করে একটি গরু চুরি করে নিয়ে যায়। ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

অভিযোগ পেয়ে দ্রুত তদন্তে নামে রায়গঞ্জ থানার পুলিশ। একাধিক সূত্র ধরে তদন্ত চালিয়ে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পাশাপাশি উদ্ধার হয়েছে চুরি যাওয়া গরুটি এবং ঘটনায় ব্যবহৃত স্করপিও গাড়িটিও।

রায়গঞ্জ থানার সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জেরা করে গোটা চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে গরু ও গাড়ি উদ্ধারের ঘটনায় স্থানীয় মানুষ রায়গঞ্জ থানার দ্রুত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। পুলিশের দাবি, এর ফলে গরু চুরির সঙ্গে যুক্ত সক্রিয় দুষ্কৃতীচক্রের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja