Explore

Search

June 23, 2026 9:53 am

IAS Coaching

রথীন্দ্র মঞ্চে ‘বঙ্গ গৌরব সম্মান ২০২৫’, সম্মানিত রায়গঞ্জের সুব্রত সরকার

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ কোলকাতার জোড়াসাঁকোর রবীন্দ্র ভারতী সোসাইটির রথীন্দ্র মঞ্চে রোববার অনুষ্ঠিত হল ‘বঙ্গ গৌরব সম্মান ২০২৫’ (সিজন ৪) সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং মিশন বিশ্ব গুরু ভারত, সেভ বেঙ্গল কমিউনিটি অ্যান্ড কালচার কনফারেন্স। বিশাল আয়োজনে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্টজনদের হাতে তুলে দেওয়া হয় এই সম্মান। সেই মঞ্চেই রায়গঞ্জের সুব্রত সরকারকে সম্মানিত করলেন আয়োজকরা।

বিশ্ব বুক অফ স্টার রেকর্ডস, জেনিথ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং ন্যাচুরো অল্টারনেটিভ মেডিকেল রিসার্চ সায়েন্স ফেডারেশন, ভারত—এই তিনটি সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত হয় অনুষ্ঠানটি। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রথীন্দ্র মঞ্চ ভরে ওঠে শিল্প-সংস্কৃতির আবহে।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউল সম্রাট পূর্ণ দাস বাউল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুকর জুনিয়র পি. সি. সরকার, পদ্মশ্রী মাসুম আক্তার এবং সমাজসেবী ডঃ গোপাল ক্ষেত্রী। আয়োজক সংস্থাগুলির কর্ণধার মিঃ রাজীব পাল স্বাগত ভাষণে জানান, “আমাদের উদ্দেশ্য হল বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও সমাজসেবায় যারা অনন্য অবদান রেখেছেন, তাঁদের সম্মান জানানো।”

রায়গঞ্জের সুব্রত সরকারকে সম্মাননা প্রদানকে কেন্দ্র করে স্থানীয় মহলেও আনন্দের ঢেউ। তিনি এই সম্মান গ্রহণ করে আবেগঘন কণ্ঠে বলেন,
“এই স্বীকৃতি কেবল আমার নয়, সমগ্র উত্তরবঙ্গের মানুষের।” ‘বঙ্গ গৌরব সম্মান ২০২৫’-এর মঞ্চ তাই হয়ে উঠল সত্যিই এক মিলনক্ষেত্র—যেখানে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধের জয়গান ধ্বনিত হল।

Advertisement
Live Cricket Score
upskillninja