Explore

Search

August 7, 2026 2:27 pm

IAS Coaching

পূজা কমিটিগুলির পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রশাসনের একটি দল

#মালবাজার: শারদীয়া দুর্গাপূজার আর মাত্র দুই সপ্তাহ বাকি রয়েছে। কুমারটুলি থেকে পূজা কমিটি সবার মধ্যে ব্যস্ততা তুঙ্গে। এইরকম পরিবেশে মালবাজার শহর সহ আশেপাশের এলাকার পূজা কমিটি গুলির প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রশাসনিক একটি দল। পাশাপাশি পূজা কমিটি গুলিকে প্রয়োজনীয় পরামর্শ দিলেন।
এই দলে ছিলেন মাল মহকুমা পুলিস আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ, মাল থানার আইসি সৌমজিৎ মল্লিক, দমকল ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। ছিলেন পৌরসভার কয়েকজন কমিশনার। তারা মাল কলোনির সার্বজনীন দুর্গা মন্ডপ, রামকৃষ্ণ সারদা আশ্রম সহ অন্যান্য পূজা কমিটি গুলোর প্রস্তুতি খতিয়ে দেখেন। দমকল ও বিদ্যুৎ দপ্তরের নিয়মকানুন ঠিকমতো রয়েছে কিনা তা খতিয়ে দেখেন।
Advertisement
Live Cricket Score
upskillninja