Explore

Search

August 7, 2026 2:26 pm

IAS Coaching

বাড়ি থেকে বেরিয়ে ২সন্তান সহ নিখোঁজ তরুণী গৃহবধূ থানার দ্বারস্থ স্বামী

#মালবাজার: দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন ২৬ বছরের এক তরুণী গৃহবধূ। গত দুই দিন ধরে খুঁজে না পেয়ে অবশেষে মাল থানার দ্বারস্থ হলো স্বামী। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের ভোটডাঙ্গা গ্রামে।
স্বামী মানু মহ: মাল থানায় অভিযোগ করে জানান, গত ১২ই সেপ্টেম্বর তার স্ত্রী পিংকি ওরাও (২৬) তার চার বছর এবং দুই বছর বয়সের দুই পুত্র সন্তানকে সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়-স্বজন সহ এদিক-ওদিক খোঁজ করার পরেও স্ত্রী  বা সন্তানদের খোঁজ পায়নি। বাধ্য হয়ে শনিবার রাতে মাল থানায় লিখিত অভিযোগ করেন। মাল থানার সূত্রে জানা গেছে, অভিযোগ হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja