Explore

Search

August 7, 2026 2:29 pm

IAS Coaching

ক্রীড়া দিবসে যোগ সাধনার সাথে হারিয়ে যাওয়া খেলায় মাঠে নামল স্কুলের মেয়েরা

#চন্দ্র নারায়ণ সাহা, করনদিঘীঃ শুক্রবার দুপুরে করনদিঘী গার্লস হাই স্কুলে পালিত হলো জাতীয় ক্রীড়া দিবস। হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিনে আয়োজিত এই অনুষ্ঠানে শুধু ক্রীড়াচর্চাই নয়, ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও খেলাধুলার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে ছাত্রীরা অংশ নেয় একটি শোভাযাত্রায়। এরপর শুরু হয় যোগব্যায়াম প্রদর্শনী। দড়ি টানাটানি, কবাডি, স্কিপিংয়ের মতো হারিয়ে যাওয়া দেশি খেলার আসরও বসে স্কুল প্রাঙ্গণে। মাঠে ছোটাছুটি করে মেতে ওঠে মেয়েরা, শিক্ষক-শিক্ষিকারা তাঁদের উৎসাহ দেন।

যোগা প্রশিক্ষক সুস্মিতা ভট্টাচার্য জানান, পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তাই ছাত্রীরা যাতে খেলাধুলায় আগ্রহী হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। স্থানীয়দের মতে, এমন আয়োজন কেবল ছাত্রছাত্রীদের মধ্যে শারীরিক ফিটনেসের গুরুত্বই তুলে ধরছে না, বরং গ্রামীণ বাংলার হারিয়ে যাওয়া খেলার ঐতিহ্যকেও ফিরিয়ে আনছে।

Advertisement
Live Cricket Score
upskillninja