
#নিউজ ডেস্কঃ এশিয়া কাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করলো বিসিসিআই। কিন্তু ঘোষণার পর থেকেই বড় বিতর্ক শুরু হয়েছে। কারণ রহস্যজনকভাবে বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার। সাম্প্রতিক অতীতে তাঁর ওয়ানডে ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স, সঙ্গে ২০ ওভারের আইপিএলে বিপুল সাফল্য— সবটাই বিসিসিআই কার্যত অগ্রাহ্য করল। ফলে স্বাভাবিকভাবেই ক্রিকেট মহলে প্রশ্ন উঠছে, কেন তাঁকে সুযোগ দেওয়া হলো না।

ঘোষিত দলে অধিনায়ক করা হয়েছে সূর্য কুমার যাদবকে। বিশেষজ্ঞরা যেখানে একাধিক অধিনায়কের পরিবর্তে একজন নেতাকে সমর্থন করেছিলেন, সেখানে বোর্ড সেই পথেই হাঁটলেও চমক রয়েছে। শুভমন গিলকে রাখা হয়েছে সহ-অধিনায়কের দায়িত্বে।

প্রকাশিত ১৫ জনের দল হলো, সূর্য কুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, যশপ্রিত বুমরা, আর্শদীপ সিং এবং হরষিত রানা।

উল্লেখযোগ্যভাবে রিংকু সিং শেষ পর্যন্ত জায়গা পেলেও আলোচনার কেন্দ্রে থাকা বৈভবকে দলে রাখা হয়নি। বোর্ডের তরফে এখনও বাদ দেওয়ার কোনও সরকারি ব্যাখ্যা মেলেনি। সব মিলিয়ে এই নতুন গঠিত টিমের ঘারেই এখন এশিয়া কাপ জয়ের গুরুদায়িত্ব বর্তেছে।






