Explore

Search

August 7, 2026 2:28 pm

IAS Coaching

পুরোনো রায়গঞ্জ বাইপাসে বারোদুয়ারিতে বিশালাকার গর্ত, নাজেহাল টোটো থেকে লরি

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ পুরোনো রায়গঞ্জ বাইপাসের বারোদুয়ারি এলাকায় তৈরি হয়েছে এক বিশালাকার গর্ত। বৃষ্টির জলে ভরে গিয়ে গর্তটি যেন ছোটখাটো পুকুরে পরিণত হয়েছে। এর ফলে প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন টোটো, অটো, মোটরবাইক থেকে শুরু করে বড় লরি ও বাস চালকরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় এক মাস আগে রাস্তার উপরিভাগ ভেঙে যায়। তারপর থেকেই অবস্থা দিনদিন আরও খারাপ হয়েছে। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো মেরামতির কাজ শুরু হয়নি। বৃষ্টির দিনে এই গর্তে জল জমে রাস্তায় অদৃশ্য বিপদ ডেকে আনছে। ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে বহুগুণ। টোটো চালক রাজু সরকার বলেন, “প্রতিদিনই এখানে টোটোর চাকায় ধাক্কা লাগে, যাত্রীরা ভয় পান। রাস্তা মেরামত না করলে বড় দুর্ঘটনা ঘটতে বাধ্য।”

স্থানীয় বাহিন গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুল আলী বলেন, দ্রুত এই গর্ত ভরাট করে রাস্তা মেরামতের কাজ শুরু করতে হবে। না হলে যে কোনো মুহূর্তে প্রাণহানি ঘটতে পারে। এদিকে, জাতীয় সড়ক কর্তৃপক্ষের কয়েকজন প্রতিনিধি এদিন পরিদর্শন করে জানান, খুব শিগগিরই ভাঙা রাস্তা মেরামতের কাজ শুরু হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja