Explore

Search

August 7, 2026 12:48 pm

IAS Coaching

সিরাজের দুরন্ত স্পেলে জয় ভারতের, ভারত ইংল্যান্ডের সিরিজ অমীমাংসিত

#নিউজ ডেস্কঃ দ্রুতগতির বোলিংয়ে যেন ঝড় তুললেন মোহাম্মদ সিরাজ। তাঁর বিধ্বংসী স্পেলেই পঞ্চম টেস্টে দুর্দান্ত জয় তুলে নিল ভারত। ঐতিহাসিক এই সিরিজে অবশেষে সমতা ফিরিয়ে আনল টিম ইন্ডিয়া।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সিরাজ। বিপক্ষ ব্যাটসম্যানদের কাছে তাঁর বোলিং ছিল যেন এক বিভীষিকা। স্যুইং, গতি আর নিখুঁত লাইন-লেন্থে তিনি যেন ক্রিকেটীয় এক ঘূর্ণাবর্তে ফেলে দেন প্রতিপক্ষ ইংল্যান্ডকে।

প্রথম ইনিংসেও ভারতীয় দল দারুণ খেলেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে শতরান করেন যশশ্বী যশওয়াল। অলরাউন্ড পারফরম্যান্সে নজর কাড়েন রবীন্দ্র জাদেজা।দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের পক্ষে শতরান করেন ব্রুকস ও রুট। তবে ম্যাচের আসল নায়ক নিঃসন্দেহে মোহাম্মদ সিরাজ। তাকে যোগ্য সহয়তা করেন প্রসিদ্ধ কৃষ্ণা।

এই জয়ের ফলে সিরিজে এখন দুই দলই ২-২ সমতায়। ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে এই জয় শুধুই একটা ম্যাচ জয় নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এক দৃঢ় প্রমাণ। ম্যাচের শেষ দিকে দলকে হার থেকে রক্ষা করতে, একহাতে ব্যাট করার জন্য মাঠে নেমে ইতিহাস রচনা করেন ওয়োকস।

৬ রানে জেতা এই ক্রিকেট ম্যাচকে ক্রিকেট বিশেষজ্ঞরা অন্যতম সেরা বলে অভিহিত করেছেন। এবং সিরাজের এই বোলিংকে ‘টেস্ট ক্রিকেটের সেরা স্পেলগুলির মধ্যে একটি’ বলে বর্ণনা করেছেন। সিরিজ সেরা হয়েছেন হ্যারি ব্রুকস এবং শেষ ম্যাচের সেরা হন মোহাম্মদ সিরাজ।

Advertisement
Live Cricket Score
upskillninja