#মালবাজার: ভরা বর্ষায় ডুয়ার্সের নদীগুলোতে মাঝেমধ্যেই হড়পা বান দেখা যায়। এজন্যে নদীতে নামা কিম্বা স্নান করার উপর সরকারিভাবে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞ সত্বেও প্রতিদিন বহু মানুষকে দেখা যায় নদী থেকে বালি পাথর সংগ্রহ করছে। শুধু তাই নয়, ট্রাকটার কিম্বা ডাম্পারে বোঝাই করা হচ্ছে বাড়ি ও পাথর।

এভাবেই বুধবার পড়ন্ত বিকেলে বালি বোঝাই একটি ট্যাক্টর নদী পার হতে গিয়ে আচমকা হড়পা বান তলিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের মাল নদী ও নেওড়া নদীর সঙ্গমস্থলে। জানা গেছে, দুই নদীর সঙ্গম স্থল হওয়ায় নদীর চওড়া খানিকটা বেশি রয়েছে। বুধবার বিকেলে একটি বালি বোঝাই ট্রাক্টর নদী পেরিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছিল। সে সময় নদীতে বিশেষ জল ছিল না। মাঝপথে আচমকা হরপা বনে হু হু করে জল বেড়ে যায়।

জলের প্রবল ধাক্কায় ট্যাক্টরটি উল্টে যায়। চালক ও খালাসী কোনক্রমে জলে লাফিয়ে সাঁতরে নিরাপদে চড়াই ওঠে। এদিকে জলের স্রোতে ট্যাক্টরটি উল্টে পাল্টে বেশ কিছু দূর ভেসে যায়। পরে জল কমলে স্থানীয় লোকজন জেসিবি মেশিন এর সাহায্যে ট্রাক্টারটিকে। ট্রাক্টর টি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।









