Explore

Search

July 9, 2026 4:39 pm

IAS Coaching

বাল্যবিবাহ প্রতিরোধে কন্যাশ্রী ক্লাবের পথনাটিকা, প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বাল্যবিবাহ যে সমাজের এক ভয়ংকর ব্যাধি, তা ফের একবার সাবলীল অভিনয়ের মাধ্যমে তুলে ধরল মাড়াইকুড়া ইন্দ্র মোহন বিদ্যাভবনের কন্যাশ্রী ক্লাব। বুধবার দুপুরে স্কুল চত্বর ও সংলগ্ন এলাকায় কন্যাশ্রী সদস্যারা পথনাটিকার মাধ্যমে বাল্যবিবাহের কুফল ও আইনি দিকগুলি জনসমক্ষে তুলে ধরেন।

পথনাটিকার মূল বার্তা ছিল—“কন্যারা স্বনির্ভর হোক, আগে শিক্ষা, পরে বিবাহ।” নাটিকায় দেখানো হয় কিভাবে পরিবার ও সমাজের চাপে নাবালিকা মেয়েদের বিয়ের জন্য বাধ্য করা হয় এবং সেই বিয়ের ফলস্বরূপ তারা নানা সামাজিক ও শারীরিক সমস্যায় জর্জরিত হয়ে পড়ে।

এই অভিনব উদ্যোগে নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিক বিশ্বজিৎ মন্ডল। উপস্থিত ছিলেন অভিভাবক ও গ্রামবাসীরা। সকলে একবাক্যে প্রশংসা করেন মেয়েদের সাহসী উদ্যোগের। বিদ্যালয়ের একাদশ শ্রেণির এক ছাত্রী বলে, “আমরা চাই, কেউ যেন বাধ্য হয়ে বিয়েতে না জড়ায়। এই পথনাটিকার মাধ্যমে আমরা সেই বার্তাই দিতে চেয়েছি।”

দায়িত্ব প্রাপ্ত শিক্ষক সুরজিৎ দত্ত জানান, ভবিষ্যতেও সমাজ সচেতনতামূলক এমন আরও নানা উদ্যোগ নেওয়া হবে কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে। পথনাটিকার শেষে স্থানীয় বাসিন্দারা স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বলেন, “শুধু প্রশাসন নয়, সমাজের প্রত্যেকের সচেতন হওয়া দরকার। এই পথনাটিকা আমাদের চোখ খুলে দিয়েছে।”

Advertisement
Live Cricket Score
upskillninja