Explore

Search

June 23, 2026 7:30 am

IAS Coaching

বিশ্ব মানব পাচার বিরোধী দিবসে মাল থানায় বিশেষ সচেতনতামূলক কর্মশালা

#মালবাজার: বুধবার বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে মাল মহকুমা পুলিশ আধিকারিকের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড নিড ইনিস্টিউট( সিনি)-র সহযোগিতায় একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় থানার সভা কক্ষে।কর্মশালাতে মাল মহকুমা এলাকার  বিভিন্ন বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের সদস্যা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মানব পাচার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবগত করা।কর্মশালার অংশ হিসেবে স্টিকার ক্যাম্পেইন ও সিগনেচার ক্যাম্পেইন-এরও আয়োজন করা হয়,যা মানব পাচার বিরোধী প্রচারকে আরও কার্যকর ও জনমুখী করে তোলে।এছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে র‍্যালি করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল মহকুমা পুলিশ আধিকারিক প্রদীপ রোশন দেশমুখ , ,পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ি , আইসি সৌম্যজিত মল্লিক সহঅন্যান্য পুলিশ অফিসার এবং সিনি-র কর্মকর্তারা।এই ধরনের উদ্যোগ সমাজে মানব পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
Advertisement
Live Cricket Score
upskillninja