Explore

Search

May 10, 2026 3:05 pm

IAS Coaching

কল্পতরু মমতা, ২৫ বছরেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’, পাবে পরিবারের সকল মহিলা

#বীরভূমঃ পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আরও বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনী মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, এবার থেকে ২৫ বছর বয়স হলেই পরিবারের সমস্ত মহিলাই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আওতায় আসবেন। ৬০ বছর বয়স পর্যন্ত মিলবে এই আর্থিক সহায়তা।

২০২১ সালে শুরু হওয়া এই প্রকল্পে সাধারণ শ্রেণির মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা পেতেন। পরে তা বাড়িয়ে করা হয় ১০০০ টাকা। এখন তফসিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা পান ১২০০ টাকা করে। মুখ্যমন্ত্রী জানান, বাংলার কোনও বাসিন্দার স্কুটি থাকুক বা পাকা বাড়ি— এই প্রকল্প থেকে কেউ বাদ যাবেন না, যা দেশের অন্য রাজ্যগুলিতে কঠোর নিয়মের মধ্যে সীমাবদ্ধ।

বর্তমানে রাজ্যের প্রায় ৯.২৫ লক্ষ মহিলা এই ভাতা পাচ্ছেন। এবার ২৫ থেকে ৬০ বছর বয়সের সমস্ত মহিলা আবেদন করতে পারবেন। তবে সরকারি কর্মী, শিক্ষক-কর্মচারী, পেনশনপ্রাপক ও অন্য প্রকল্পভুক্তরা এই সুবিধা পাবেন না। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোটের দিকে তাকিয়ে, মা-বোনেদের জন্য মমতার এই কল্পতরু রূপ, সরকারি অর্থে ভোট প্রচার বলে খোঁচা বিরোধী রাজনৈতিক দল গুলোর।

Advertisement
Live Cricket Score
upskillninja