Explore

Search

June 23, 2026 7:21 am

IAS Coaching

বিদ্যাসাগরের ১৩৬তম প্রয়াণ দিবসে দেবীনগরে আলোচনা সভা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ পার্থিব মানবতাবাদের বলিষ্ঠ প্রতীক, সমাজ সংস্কারক ও নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৬তম প্রয়াণ দিবস উপলক্ষে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দেবীনগরের ফিউচার ড্রিমস্ একাডেমি কোচিং সেন্টারে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিনের সভায় বিদ্যাসাগরের সমাজ সংস্কারে অসামান্য অবদান, নারী শিক্ষা প্রসার, বিধবা বিবাহ প্রবর্তনের মতো যুগান্তকারী পদক্ষেপ নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা বলেন, “আজকের প্রজন্মের কাছে বিদ্যাসাগরের আদর্শ এক জীবন্ত শিক্ষার বাতিঘর। তিনি শুধু পণ্ডিতই ছিলেন না, এক অকুতোভয় মানবতাবাদী।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক বিজয় শীল মহাশয়, শিক্ষক মহাদেব দাস, শিক্ষক বিধানচন্দ্র দত্ত এবং সমাজসেবী তন্ময় বর্মন। প্রত্যেকেই তাঁদের বক্তব্যে বিদ্যাসাগরের জীবনদর্শন এবং সমাজ সংস্কারে তাঁর অদ্বিতীয় ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরাও বিদ্যাসাগরের জীবনী নিয়ে আলোকপাত করে। তাঁর আদর্শকে অনুসরণ করে সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার আহ্বান জানানো হয় এই সভা থেকে। অনুষ্ঠান শেষে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত সকলেই বিদ্যাসাগরের আদর্শ ও চিন্তাধারাকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন।

Advertisement
Live Cricket Score
upskillninja