Explore

Search

June 23, 2026 9:56 am

IAS Coaching

নদীর চরে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

#মালবাজার: শনিবার সকাল ১১টা মাল ব্লকের চেলনদীর চর থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম বিপুল বারাহ (৫৭)। বাড়ি ডামডিম চা বাগানের মন্দির লাইন শ্রমিক মহল্লা এলাকায়। মৃত ব্যাক্তি ডামডিম চাবাগানের গাড়ি চালকের কাজ করতেন।
স্থানীয় সুত্রে জানাগেছে, শনিবার ভোর ৪টা নাগাদ মৃত বারহা বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়ির লোকজন ভেবেছিল হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে বেরিয়েছেন। বেশ কিছু সময় পেরিয়ে যাবার পরে বাড়ি না ফিরে আসায়। পরিবারের লোকজন খোঁজখবর শুরু করেন। এইভাবে খোঁজখবর করতে করতে খবর পাওয়া যায় চা বাগানের দক্ষিণ দিক দিয়ে বয়ে যাওয়া চেল নদীর বালির চরে তার মৃতদেহ  পড়ে রয়েছে।
পুলিশকে খবর দিলে, মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ সূত্রে জানা গেছে, এটি এক অস্বাভাবিক মৃত্যুর কেস করা হয়েছে ঘটনার তদন্ত চলছে।
Advertisement
Live Cricket Score
upskillninja