Explore

Search

August 7, 2026 2:30 pm

IAS Coaching

রাতের অন্ধকারে আম গাছ থেকে ১৫ ফুট লম্বা কিংকোবরা উদ্ধার

#মালবাজার: রাতের অন্ধকারে আমগাছ থেকে পনের ফুট লম্বা কিং কোবরা উদ্ধার করল বন কর্মীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১ টা নাগাদ নাগরাকাটা ব্লকের চ্যাংমারি চা বাগানের আপার ডিভিশনের নেপালি লাইন শ্রমিক মহল্লা এলাকায়। স্থানীয় বাসিন্দা শংকর ছেত্রী পৌডেল জানান, শুক্রবার রাত সাতটা নাগাদ মহল্লার বাসিন্দা বিদুর ছেত্রী ও শিবরাজ ছেত্রীর বাড়ি সংলগ্ন একটি আমগাছে ওই সুবিশাল সাপ দেখতে পেয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়।
স্থানীয় বাসিন্দা শিবরাজ শর্মা বন বিভাগে খবর দেয়। খবর পেয়ে বনবিভাগের ডায়নার রেঞ্জের আধিকারিক স্বপন সাহা দুই সর্প বিশেষজ্ঞ সমাবেশ বিশ্বাস ও ফরিদুল হককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর বণকর্মীরা ও সর্ব বিশেষজ্ঞ দুইজন সাপটিকে আয়ত্বে আনে এবং বস্তা বন্ধী করে। বন কর্মীরা জানায়, সাপটি সুস্থ রয়েছে শনিবার গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
বনকর্মীরা সাধারণ মানুষকে সতর্ক করে জানান, এইরকম গরম ও বৃষ্টিতে সাপেরা বেরিয়ে লোকালয় এলাকায় আসে। এই সময় সতর্ক থাকতে হয়। রাতে বেশি ঘোরাফেরা করা উচিত নয়।টর্চ বা আলো নিয়ে  চলাফেরা করা উচিত। রাতে বাড়ি ঘর দেখে ঘুমানো উচিত।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় বনকর্মীদের অভিনন্দন জানিয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja