Explore

Search

June 23, 2026 7:47 am

IAS Coaching

চা বাগানে বিনামূল্যে চিকিৎসা শিবির ও বিনামূল্যে ওষুধ বিতরণ

#মালবাজার: শিলিগুড়ির স্বেচ্ছাসেবী  সংগঠন “ফিকি ফ্লো ” উদ্যোগে মালবাজার ব্লকের রানীচেড়া চা বাগানের ক্রেষ হাউজে বিশাল স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারপার্সন পায়েল পেরিওয়াল, প্রকল্প প্রধান রেশমি আগরওয়াল ,কবিতা গোয়েলের নেতৃত্বে সংগঠনের সদস্যরা শিবিরে সর্বতোভাবে সফল করতে উদ্যোগ নেন। চা বাগানের কয়েকশো রোগীর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ঔষধ বিতরণ করা হয়।
 ফিজিওথেরাপি ,দাঁতের চিকিৎসা, জেনারেল মেডিসিন ,ডায়েটেশিয়ান সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ  চিকিৎসকেরা উপস্থিত ছিলেন ।
ছিলেন  মাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুশীল কুমার প্রসাদ, জেলা পরিষদের সদস্য পূর্ণিমা মাহালী টাকরি ,পঞ্চায়েত সমিতির সদস্য মীরা লামা , বাগান মালিক শ্যাম  গোয়েল, ম্যানেজার বলজিৎ সিং বাজোয়া সহ অন্যান্যরা  ।ভবিষ্যতে এ ধরনের সামাজিক কর্মকান্ড আয়োজন চলবে বলে সকলে জানান উদ্যোক্তারা।
Advertisement
Live Cricket Score
upskillninja