Explore

Search

June 23, 2026 7:36 am

IAS Coaching

মাল এলাকাকে তৃণমূল দুর্নীতি ও লুটের কেন্দ্র বানিয়ে তুলেছে: শঙ্কর ঘোষ

#মালবাজার: “একটা সময় ছিল যখন মানুষ মালবাজার এলাকায় আসতো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সেই এলাকায় এখন আসতে হয় বালি মাফিয়াদের দ্বারা সাংবাদিক ও সাধারণ মানুষের নিগ্রহের কথা শুনে। এই এলাকাকে তৃনমুল কংগ্রেস দুর্নীতি ও প্রাকৃতিক সম্পদ লুটের কেন্দ্র বানিয়ে তুলেছে। এখানের যিনি বিধায়ক তিনি প্রথম যখন জেতেন তখন ছিলেন প্রথম শ্রেণীর মানুষ, তৃতীয়বার জেতার পর তিনি তৃতীয় মানুষ হিসাবে পরিণত হয়েছেন। তার পুত্র এবং ব্লক সভাপতি যিনি আছেন তার ইতিহাস ও চরিত্র এখানকার মানুষ জানেন।
এরা সবাই মিলে দুর্নীতি ও লুটের কেন্দ্র তৈরি করেছে। যারা জন্য সাংবাদিকরা মার খাচ্ছে, সাধারণ মানুষ নিগ্রহের শিকার হচ্ছে।মিথ্যা মামলা হচ্ছে। জাতীয় সড়কে ডাম্পারের দাপাদাপিতে মানুষ অতিষ্ঠ”। মালবাজার শহরে
এসে বুধবার থানার সামনে দাঁড়িয়ে এই কথা বলেন রাজ্য বিধানসভার বিরোধী বিজেপির মুখ্য সচেতক বিধায়ক শংকর ঘোষ। শনিবার রাতে মালবাজার শহরে সাংবাদিক ও সাধারণ মানুষ নিগ্রহের পর এদিন শহরে আছেন শংকর ঘোষ। সঙ্গে ছিলেন ময়নাগুড়ির বিধায়ক কৌশিক রায়, নাগরাকাটার বিধায়ক পুনা ভাংড়া সহ স্থানীয় নেতৃত্ব। এদিন দুপুর বারোটা নাগাদ শ্রী ঘোষ মালবাজারে এসে প্রথমেই মাল থানায় যান।
থানার আইসির অনুপস্থিতিতে অন্য অফিসারদের সঙ্গে সেদিনের ঘটনা নিয়ে কথা বলেন। এরপর বিজেপির এই প্রতিনিধি দল সেদিনের ঘটনার পর নিগৃহীত সাংবাদিকদের বাড়িতে গিয়ে দেখা করেন। দেখা করেন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া যুবকদের পরিবারের সঙ্গে। তাদের পাশে থাকার আশ্বাস দেন। এরপর ওয়েস্টার্ন ডুয়ার্স প্রেসক্লাবের অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি বলেন, গোটা রাজ্যই লুটের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সেখানে উত্তরের এই এলাকা বাদ যাবে কেন? প্রতিবাদ করলেই নিগ্রহের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে বাদ যাচ্ছে না সাংবাদ মাধ্যমেও। আগামী দিনে মানুষের জবাব দেবে।
Advertisement
Live Cricket Score
upskillninja