Explore

Search

May 10, 2026 3:09 pm

IAS Coaching

রাস্তা পারাপার হতে গিয়ে নালায় পড়ে হস্তি শাবকের মৃত্যু

#মালবাজার: গভীর রাতে রাস্তা পারাপার হতে গিয়ে নালায় পড়ে হস্তি শাবকের মৃত্যু ঘটলো। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে মাল ব্লকের কোমলাই গ্রাম পঞ্চায়েতের নেবুছাপুর চা বাগানের ভন্ডাঢিপা শ্রমিক মহল্লা এলাকায়।
জানাগেছে, গত কয়েকদিন যাবত প্রায় পঞ্চাশটি হাতির একটি দল বেতগুড়ি, নেপুছাপুর চাবাগান সহ আশেপাশের এলাকায় খাবারের সন্ধানে ঘোরাফেরা করছিল।
মঙ্গলবার শেষ রাতে কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকার নিজাম বাড়ি, সেনপাড়া এলাকায় খাবারের সন্ধানে হানা দিয়ে বেতগুড়ি চা বাগান হয়ে চেল নদী পেরিয়ে আপালচাদ বনাঞ্চলের দিকে ফিরছিলো। সেই সময় নেপুছাপুর চাবাগানের ভন্ডাডিপা শ্রমিক মহল্লা সংলগ্ন চাবাগানের ৩৬ নম্বর সেকসনে নালা পারাপার হতে গিয়ে বছর দুয়েকের একটি হস্তি শাবক নালার মধ্যে পড়ে যায়। অন্যান্য হাতিদের পায়ের চাপে মাটি হতে পরে এবং মাটি চাপা পড়ে ওই হস্তি শাবক। মা হাতি তাকে তোলার চেষ্টা করে কিন্তু বিফল হয়ে দলের সাথে বনাঞ্চলে ফিরে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার থেকে বন্যপ্রাণ স্কোয়ার্ডের কর্মীরা। আসে পুলিশ ও অন্যান্য বন কর্মীরা। তারা হাতিটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তরের সূত্রে জানা গেছে, হস্তি শাবকটির বয়স দুই বৎসর প্রায় এবং পুরুষ।
স্থানীয় বাসিন্দা মঙ্গল ওরাও, সুনীল ওরাও জানান, গত কয়েকদিন যাবৎ এই হাতির দলটি এখানে ঘোরাফেরা করছে। গতকাল শেষ রাতে বনাঞ্চলে ফেরার পথে এই ঘটনাটি ঘটেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja