Explore

Search

August 15, 2026 2:12 am

IAS Coaching

চলন্ত বাসের ইঞ্জিনে আগুন, আতংক যাত্রীদের

#মালবাজার: শিলিগুড়ি থেকে মালবাজার আসবার পথে যাত্রীবাহী বাসের ভেতর থেকে কালো ধোয়া  বের হতে শুরু করে। আর এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে। চালক বুদ্ধিমত্তার সাথে জাতীয় সড়কের ধারে বাসটি দাঁড় করিয়ে দেন। বাসে থাকা যাত্রীদের দ্রুত বাস থেকে বের করা হয়। হাত ছেড়ে বাঁচেন বাসের যাত্রী সহ সকলে।
প্রসঙ্গত জানা যায় এদিন সকালে শিলিগুড়ি থেকে মালবাজার হয়ে  বড়দিঘী গামী একটি বাস শিলিগুড়ি থেকে বড়দীঘির উদ্দেশ্যে আসছিল। গাড়িতে যাত্রী সংখ্যাও ভালো ছিল। মালবাজার ব্লকের ডামডিম এলাকা পার হতেই গাড়ির ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসে থাকা যাত্রীসহ সকলের মধ্যেই। চালক দ্রুত গাড়িটি দাঁড় করিয়ে দিলে সকল যাত্রীদের বাস থেকে নামিয়ে আনা হয়। জানা গেছে শর্ট-সার্কিট থেকে এই সমস্যা তৈরি হয়েছে।
তবে এদিনের ঘটনায় বরাত জোরে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ওই বাসে থাকা সকলে। পরবর্তীতে অন্য গাড়িতে করে যাত্রীদের গন্তব্যস্থলে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে গাড়িতে কালো ধোঁয়া দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। চালক গাড়ি দাঁড় করালে দ্রুত যাত্রীদের বাইরে বের করা হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja