Explore

Search

August 17, 2026 1:37 am

IAS Coaching

স্বাধীনতা দিবসে ডুয়ার্সের নানা প্রান্তে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি পালিত

#মালবাজার: শনিবার ছিল দেশের ৮০ তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ নানান দেশাত্মবোধক অনুষ্ঠানে অংশ নেয়। এদিন মাল মহকুমা শাসকের দপ্তরে স্বাধীনতা দিবস উপলক্ষে নানান অনুষ্ঠান ও কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা বর্ণাঢ্য অনুষ্ঠান প্রদর্শন করেন।
এছাড়াও এক বর্ণময় র‍্যালি শহর পরিক্রমা করে।র‍্যালির অন্যতম আকর্ষণ ছিল বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে দুইশ কুড়ি মিটার লম্বা জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা। এছাড়াও  চালসায় শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সাফাই অভিযান, হাসপাতালে রোগীদের ফল মিষ্টি প্রদান সহ নানা কর্মসূচি পালন করা হয়।
এদিন সকালে চালসা গোলাই এলাকায় সাফাই কর্মসূচি পালন করে সংঘের কর্মীরা। এরপর সমবেতভাবে তারা সেখান থেকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চলে আসে এবং সেখানে ৪২ জন রোগীকে ফল মিষ্টি প্রদান করে। এরপর কর্মীরা গোলাই এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে পথচারীদের ঠান্ডা পানীয় হাতে তুলে দেয়। এই কাজের নেতৃত্ব দেন দেবায়ন ভট্টাচার্য, সহদেব রায় সহ অন্যান্যরা। একই রকম ভাবে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে স্বাধীনতা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান কর্মসূচি পালন করতে দেখা যায়।
Advertisement
Live Cricket Score
upskillninja