#মালবাজার: স্বাধীনতা দিবসের দিনে সবাই যখন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতার ৮০তম দিবসকে উদযাপন করছিল সেই সময় দুপুরে রীতিমতো অভিযান চালিয়ে ডামডিম এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন একটি বাড়ি থেকে মাল থানার পুলিশ উদ্ধার করল বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ এবং নেশার সামগ্রী। সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে এক মহিলাকে তার নাম হামিশা বেগম।

জানাগেছে, গোপন সূত্রে খবর পেয়ে মাল ছাড়া আইসি পলজার ভুটিয়ের নেতৃত্বে থনার অফিসার সুমিত মোক্তান, ফিঞ্জ ভুটিয়া সহ পুলিশের একটি দল ডামডিম পেট্রোল পাম্প সংলগ্ন একটি বাড়িতে অভিযান চলায়।

সেখানে পাওয়া যায় নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার সামগ্রী। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রতিটি সামগ্রী বাজায়াপ্ত করা হয় এবং হামিশা বেগম নামে মাঝবয়সি এক মহিলাকে গ্রেফতার করে। এই ঘটনাতে মাল থানার পুলিশ বড় রকম সাফল্য পেল বলে অভিমত। ঘটনার তদন্ত শুরু করেছে মাল থানার পুলিশ। এর পিছনে কোন চক্র আছে কিনা সে নিয়ে খোঁজখবর শুরু করেছে পুলিশ।








