Explore

Search

June 20, 2026 11:50 pm

IAS Coaching

রায়গঞ্জ টেকনো ইন্ডিয়া গ্ৰুপ পাবলিক স্কুলে উদযাপন হল পশ্চিমবঙ্গ দিবস

#রায়গঞ্জ: টেকনো ইন্ডিয়া গ্ৰুপ পাবলিক স্কুলে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হলো। এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয় বন্দে মাতারম সঙ্গীত ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ চক্রবর্তী পশ্চিমবঙ্গের গৌরবময় ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

এদিনের অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, দর্শনীয় স্থান, লোকসংস্কৃতি ও বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে কুইজ ও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে আরও সচেতন হওয়ার সুযোগ পায়। সকলের সক্রিয় অংশগ্রহণে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন সফল ও আনন্দময় হয়ে ওঠে।

Advertisement
Live Cricket Score
upskillninja