Explore

Search

June 18, 2026 11:58 pm

IAS Coaching

পরিবেশ পরিচ্ছন্নতার দাবিতে গ্রাম পঞ্চায়েতে স্মারক লিপি দিল পরিবেশপ্রেমী সংস্থা

#মালবাজার: ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির (ন্যাস) উদ্যোগে বৃহস্পতিবার ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের প্রতিনিধিরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে প্রধান মৌমিতা ঘোষ-এর হাতে স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে মূলত ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় প্রতিটি বাড়ি থেকে নিয়মিত আবর্জনা সংগ্রহ এবং পরিবেশ দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
এছাড়াও, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিষাক্ত পার্থেনিয়াম গাছের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত সেগুলি অপসারণের দাবি তোলা হয়। পাশাপাশি বিধানপল্লী, সুভাষপল্লী-সহ ওদলাবাড়ির একাধিক এলাকায় পর্যাপ্ত পথবাতির অভাবে সন্ধ্যার পর অন্ধকারাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করে নতুন পথবাতি স্থাপনের আবেদন জানানো হয়।
সংগঠনের কর্মকর্তা নফসর আলী বলেন, “এলাকায় পথবাতি স্থাপন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি বহু এলাকায় বিষাক্ত পার্থেনিয়াম গাছের সংখ্যা বেড়ে চলেছে। সেগুলি নির্মূল করার পাশাপাশি এলাকাকে আবর্জনামুক্ত করার দাবিও জানানো হয়েছে।” এ বিষয়ে প্রধান মৌমিতা ঘোষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।
Advertisement
Live Cricket Score
upskillninja