Explore

Search

June 3, 2026 10:21 pm

IAS Coaching

ভোটে বিপর্যয়ের পর দলে ভাঙন, ভেঙে দেওয়া হল তৃণমূলের সমস্ত কমিটি

#কলকাতাঃ বড় সাংগঠনিক সিদ্ধান্ত নিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক কমিটি এবং দলের সমস্ত শাখা ও সহযোগী সংগঠনের কমিটি অবিলম্বে ভেঙে দেওয়া হচ্ছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যের প্রতিটি স্তরে দলের সাংগঠনিক কার্যকলাপ, কর্মদক্ষতা এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি বিস্তৃত পর্যালোচনা ও মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে।

দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সংগঠনের বিভিন্ন স্তরের কার্যকারিতা, সাংগঠনিক শক্তি ও দুর্বলতার দিকগুলি খতিয়ে দেখা হবে। সেই পর্যালোচনার ভিত্তিতেই মূল দল এবং সমস্ত শাখা সংগঠনের নতুন সাংগঠনিক কাঠামো গঠন করা হবে।

তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মতে, এই সিদ্ধান্ত দলের সাংগঠনিক পুনর্গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন কমিটি ও সাংগঠনিক কাঠামোর ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, আগামী দিনের রাজনৈতিক লড়াই এবং নির্বাচনী প্রস্তুতির কথা মাথায় রেখেই এই সাংগঠনিক রদবদলের পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস। ফলে রাজ্যের বিভিন্ন জেলা, ব্লক ও বুথ স্তরে নতুন নেতৃত্ব উঠে আসার সম্ভাবনাও তৈরি হয়েছে। দলীয় নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছে, সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী এবং জনমুখী করে তুলতেই এই পুনর্গঠন প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja