Explore

Search

August 7, 2026 1:39 pm

IAS Coaching

পরিবেশ সচেতনতায় অভিনব কৌশল নিল পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিনব উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা শাখা। বর্তমান সময়ে পরিবেশ দূষণ, প্লাস্টিকের ব্যবহার, জল ও বায়ুদূষণসহ বিভিন্ন পরিবেশগত সমস্যার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে এবার,নিজের নিজের এলাকার সমস্যা ও তার সমাধান নিয়ে শর্ট ভিডিও তৈরির কর্মসূচি নেওয়া হয়েছে।

বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক পার্থ প্রতীম ভদ্র জানান, এই উদ্যোগের মাধ্যমে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলেই পরিবেশ রক্ষার বার্তা সমাজের কাছে পৌঁছে দিতে পারবেন। তিনি বলেন, “পরিবেশ সচেতনতা নিয়ে সর্বোচ্চ দুই মিনিটের একটি ভিডিও তৈরি করতে হবে। ভিডিওর মাধ্যমে গাছ লাগানো, প্লাস্টিক বর্জন, জল সংরক্ষণ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা কিংবা পরিবেশবান্ধব জীবনযাত্রার মতো বিষয়গুলিকে তুলে ধরা যেতে পারে।”

তিনি আরও জানান, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের কাছে দ্রুত পৌঁছানোর অন্যতম মাধ্যম। তাই সংক্ষিপ্ত অথচ প্রভাবশালী ভিডিওর মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া অনেক বেশি কার্যকর হবে। এই কর্মসূচিতে স্কুল-কলেজের পড়ুয়া, যুবসমাজ এবং সাধারণ নাগরিকদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, সৃজনশীল ও তথ্যসমৃদ্ধ ভিডিওগুলিকে পুরস্কার দিয়ে উৎসাহিত করা হবে। সংগঠনের আশা, এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষার বিষয়ে মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা তৈরি হবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে সমাজের বৃহত্তর অংশ এগিয়ে আসবে।

Advertisement
Live Cricket Score
upskillninja