Explore

Search

August 7, 2026 3:14 pm

IAS Coaching

সরকার পরিবর্তন হতেই কুলিক পাখিরালয়ের পার্কিং এখন ‘ফ্রি

#রায়গঞ্জঃ সরকার পরিবর্তনের পর এবার কুলিক পাখিরালয়ে পার্কিং নিয়ে বড় পরিবর্তন দেখা গেল। বুধবার থেকে কুলিক পাখিরালয়ের সামনে আর কোনও পার্কিং ফি নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন বনদপ্তর।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে পর্যটকদের কাছ থেকে পার্কিং বাবদ টাকা তোলা হচ্ছিল। তাঁদের দাবি, এই টাকা সম্পূর্ণভাবে অবৈধভাবে আদায় করা হত এবং এর কোনও সরকারি অনুমোদন ছিল না।

স্থানীয়দের আরও দাবি, সরকার পরিবর্তনের পরই এই বিষয়টি নিয়ে বনদপ্তর সক্রিয় হয়। এরপর কুলিক পাখিরালয়ের মূল গেটে “Parking Free” লেখা ফ্লেক্স ঝুলিয়ে দেওয়া হয়েছে। বুধবার থেকেই সেই নির্দেশ কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে হঠাৎ এই সিদ্ধান্তে খুশি পর্যটকেরা। বাইরে থেকে ঘুরতে আসা বহু মানুষের বক্তব্য, আগে পার্কিংয়ের নামে অতিরিক্ত টাকা দিতে হত। এখন বিনামূল্যে পার্কিং সুবিধা চালু হওয়ায় অনেকটাই স্বস্তি মিলেছে।

এক পর্যটক বলেন, “প্রকৃতির টানে কুলিকে আসি। পার্কিং নিয়ে ঝামেলা থাকত। এখন ফ্রি হওয়ায় খুব ভালো লাগছে।” যদিও এই বিষয়ে অভিযুক্ত ক্লাবের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বনদপ্তরের তরফেও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Advertisement
Live Cricket Score
upskillninja