Explore

Search

May 24, 2026 12:01 am

IAS Coaching

প্রেস ক্লাবের উদ্যোগে বিধয়কের হাত দিয়ে সংবাদপত্র হকারদের বর্ষাতি ও ছাতা প্রদান

#মালবাজার: ভোরের আলো ফুটতেই মালবাজার শহর এবং তার আশেপাশের এলাকায় বাড়ি বাড়ি দোকানে দোকানে সংবাদপত্র পৌঁছে দেন বেশ কয়েকজন মানুষ। রোদ ঝড় বৃষ্টি ও শীত উপেক্ষা করে এই সংবাদপত্র পরিবেশকরা মানুষের কাছে প্রতিদিন টাটকা খবর পৌঁছে দেন। শীতে ঠান্ডায় এবং বর্ষায় ভিজে তাদের কাজে সমস্যা তৈরি হয়। এখন বর্ষা চলছে এই বর্ষার মাঝে খবরের কাগজ পৌঁছে দেওয়া এক জটিল কাজ।
এই কাজ যারা করেন তাদের পাশে দাঁড়ালো মালবাজার ওয়েস্টার্ন ডুয়ার্স প্রেস ক্লাব। শনিবার প্রেসক্লাবের উদ্যোগে মালবাজার এবং আশেপাশে এলাকার ১২ জন এইরকম সংবাদপত্র পরিবেশকদের হাতে বর্ষাতি, ছাতা, ব্যাগ এবং প্লাস্টিকের চাদর তুলে দেওয়া হয়। তুলে দেন মাল বিধানসভার বিধায়ক শুকরা মুন্ডা।
শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ শহরের ৬ নম্বর ওয়ার্ডে থাকা প্রেসক্লাবের অফিসে বিধায়ক শুকরা মুন্ডাকে স্মারক সম্মান প্রদান করা হয়। সম্মান তুলে দেন ক্লাবের চেয়ারম্যান রাজেন প্রধান। উপস্থিত ছিলেন মালবাজার এবং আশেপাশের এলাকার বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা।
এরপরে বিধায়ক উজ্জ্বল আইচ, উত্তম বনিকের সংবাদপত্র পরিবেশকদের হাতে বর্ষাতি, ছাতা, ব্যাগ ও প্লাস্টিকের চাদর তুলে দেন। বর্ষার মাঝে এসব সামগ্রী পেয়ে উত্তম বণিক বলেন, আমাদের খুব উপকার হলো। এইসব সামগ্রী আমাদের কাজে লাগবে। ক্লাবের সচিব বিদেশ বসু বলেন, প্রতিবছর এভাবেই আমরা সংবাদপত্র যারা পৌঁছে দেয় মানুষের বাড়িতে তাদের হাতে তাদের ব্যবহার করার মত সামগ্রী তুলে দেই।
Advertisement
Live Cricket Score
upskillninja