Explore

Search

May 8, 2026 3:43 pm

IAS Coaching

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

#কোলকাতাঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার মেয়াদ আজ শেষ হয়েছে। ইতিমধ্যে নতুন বিধানসভা নির্বাচন সংগঠিত করেছে ভারতের নির্বাচন কমিশন। সেই সরকার গঠন এখন সময়ের অপেক্ষা। তার আগে বৃহস্পতিবার বিকেলে রাজ্য বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, তা ভেঙে দেওয়া হয় বলে কোলকাতা গেজেটে প্রকাশ করলেন রাজ্যের মুখ্যসচিব।

তিনি জানান, সংবিধানের ১৭৪ নম্বর ধারার ক্লজ ২ অনুসারে রাজ্যপাল আর এন রবি এই সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণত, নির্বাচনে হেরে গেলে, রাজ্যপালের কাছে লিখিতভাবে ইস্তফা দেওয়াটাই দস্তুর। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্তফা না দেওয়ায়, এমন পরিস্থিতি তৈরি হল বলে জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা।

Advertisement
Live Cricket Score
upskillninja