Explore

Search

June 23, 2026 11:51 am

IAS Coaching

বন্ধ ঘরের ভিতর থেকে ঝুলন্ত এক দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

#মালবাজার: বন্ধ ঘরের ভিতর থেকে ঝুলন্ত এক দেহ উদ্ধার করল মালবাজার থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের ৯ নম্বর ওয়ার্ডের পুরানো আদালত এলাকায়। মৃত ব্যক্তির নাম গোপাল বনিক (৪৩)। জানাগেছে, গত দুইদিন যাবত ওই ব্যক্তিকে বাইরে কেউ দেখেনি। শনিবার আশেপাশের প্রতিবেশীরা জানলার ফাঁক দিয়ে দেখতে পায় ওই ব্যক্তি সিলিং থেকে ফাঁস  লাগিয়ে ঝুলছে।
এরপর স্থানীয় লোকজন মাল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃত্যুদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। ওই এলাকার বাসিন্দা তৃণমূল কংগ্রেসের মাল টাউন কমিটির প্রেসিডেন্ট পুলিন গোলদার বলেন,  ওই ব্যক্তির বাড়িতে কেউ ছিলনা, স্ত্রী কয়েক দিন বাপের বাড়ি গিয়েছিল। বাইরে দেখতে না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা খোঁজ করতেই দেখে ঘরের মধ্যে ফাঁস লাগিয়ে ঝুলছে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja