Explore

Search

April 30, 2026 11:20 pm

IAS Coaching

ওদলাবাড়ি ডন বস্কো স্কুলে ICSE O ISC-তে দারুণ সাফল্য শতভাগ পাশ

#মালবাজার: মাল ব্লকের ওদলাবাড়ি ডন বস্কো স্কুলের ছাত্রছাত্রীরা এ বছর ICSE ও ISC পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বৃহস্পতিবার ফল প্রকাশ হতেই স্কুল চত্বরে আনন্দের পরিবেশ তৈরি হয়। ফল প্রকাশের পর কৃতি ছাত্রছাত্রীরা স্কুলে উপস্থিত হয়ে একে অপরকে অভিনন্দন জানায়। মিষ্টিমুখের আয়োজন করা হয় এবং সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের খাদা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
স্কুলের ফাদার ড: আজু কোরিয়ান জানান, প্রতি বছরের মতো এ বছরও তাদের স্কুলের ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চমৎকার ফল করেছে। ICSE পরীক্ষায় মালবাজারের অনুভব ঘোষ চৌধুরী ৯৮.৪০ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে প্রজ্ঞান ছেত্রী (৯৫.৪০ শতাংশ) এবং তৃতীয় হয়েছে নৈতিক লালপেচকুলা।
অন্যদিকে ISC পরীক্ষায় সায়েন্স বিভাগে অনুশকা সূত্রধর ৯৬.৫০ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে। কমার্স বিভাগে শানভিকা আগারওয়াল ৯৬.২৫ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় এবং আর্টস বিভাগে সৃষ্টি মাহাত ৯৬.০০ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে। এ বছর ICSE পরীক্ষায় মোট ৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং সকলেই উত্তীর্ণ হয়েছে। একইভাবে ISC পরীক্ষায় ৭৬ জন পরীক্ষার্থী অংশ নেয় এবং শতভাগ পাশের সাফল্য অর্জন করে স্কুলটি।
Advertisement
Live Cricket Score
upskillninja