#মালবাজার: এবছর বুদ্ধ পূর্ণিমা এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস এক দিনে পড়েছে। প্রথাগত নিয়ম অনুযায়ী শ্রমিক দিবস উপলক্ষে প্রতিবছর ১ মে ছুটির দিন হিসেবে পালিত হয়।পাশাপাশি বুদ্ধ পূর্ণিমার দিন রাজ্য সরকারের পক্ষ থেকে সবেতন ছুটি হিসাবে ঘোষণা করা হয়েছে। এবছর বুদ্ধ পূর্ণিমা এবং শ্রমিক দিবস একই দিনে থাকায় সরকারি ভাবে জন্যে শুক্রবার শ্রম দিবস উপলক্ষে ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতেই ক্ষুব্ধ ডুয়ার্সের চা বাগান এলাকার শ্রমিক মহল। ইতিমধ্যেই দুই দিন ছুটির দাবি জানানো হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। বৃহস্পতিবার চুয়াপাড়া চাবাগানে শ্রমিকরা দুই দিন ছুটির দাবিতে বিক্ষোভ দেখায়। বৃহস্পতিবার আদিবাসী বিকাশ পরিষদ প্রভাবিত চা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দুইদিন ছুটির দাবি জানিয়ে বিভিন্ন মহলে আবেদন করা হয়েছে।

আদিবাসী বিকাশ পরিষদ প্রভাবিত শ্রমিক সংগঠনের নেতা বাবলু মাঝি সাংবাদিক সম্মেলন করে বলেন, শ্রমিক দিবস উপলক্ষে দীর্ঘদিন যাবত ছুটির দিন হিসাবে পালিত হয়ে আসছে। রাজ্য সরকার বুদ্ধ পূর্ণিমার দিন ও ছুটির ঘোষণা করেছে। পাহাড়ের চা বাগান এলাকায় দুইদিন ছুটি গঠিত হয়েছে কিন্তু ডুয়ার্সের মালিকদের একাধিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু সরকারি বিজ্ঞপ্তিতে শুধুমাত্র শ্রমিক দিবসের কথা উল্লেখ রয়েছে সেজন্যে একদিনের ছুটি হবে। আমরা এটা মানছি না দুটো ছুটির দিন শ্রমিকদের অধিকার এবং প্রাপ্য। আমরা এই মর্মে বিভিন্ন মহলে চিঠি দিয়েছি। ডুয়ার্সের যা শ্রমিকদের দুইদিন ছুটি পাওয়া উচিত”।








