Explore

Search

August 7, 2026 7:10 pm

IAS Coaching

না ফেরার দেশে চলে গেলেন ডুয়ার্স প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আশিস কুন্ডু

#মালবাজার: না ফেরার দেশে চলে গেলেন ডুয়ার্সের মেটেলি এলাকার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আশিস কুন্ডু (৬৯)। তার পরিবার সূত্রে জানা গেছে, গত দুইদিন যাবত একটু শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। বুধবার রাতে সেই সমস্যা বেড়ে ওঠে। পরিবারের লোকজন মঙ্গলবাড়ী হাসপাতালের নিয়ে যাওয়ার তৎপরতা শুরু করে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। বৃহস্পতিবার তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওখান থেকে ফিরে এলেই শেষকৃত্য সম্পন্ন হবে।
আশীষ কুন্ডু আদপে জালসা মঙ্গলবাড়ী এলাকার বাসিন্দা হলেও ডুয়ার্সে কংগ্রেসী ঘরানার মুখ হিসাবে পরিচিত ছিলেন। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে কাজ করে গেছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও সমাজের সর্বস্তরে তার যোগাযোগ ছিল। স্বচ্ছ ভাবমূর্তি এবং সদালাপি এই রাজনৈতিক ব্যক্তিত্ব দলের পক্ষে সুবক্তা হিসাবে পরিচিত ছিলেন। পঞ্চায়েত সদস্য হিসাবেও কাজ করেছেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিভিন্ন সময় প্রচারে তাকে দেখা গেছে।
তার মৃত্যুর খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সহ বহু মানুষ তার বাড়িতে ভিড় করে। পরিবারের প্রতি সমবেদনা জানান। বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শোনা গেলেও আশীষ কুন্ডু ছিলেন তার ব্যতিক্রম। সাদামাটা জীবন এবং সমাজে সবার সঙ্গে যোগাযোগ রেখে চলা তার বৈশিষ্ট্য ছিল।
Advertisement
Live Cricket Score
upskillninja