
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ যাত্রীদের সুবিধার্থে উত্তর দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ দুইটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানাল রেল কর্তৃপক্ষ। কুলিক এক্সপ্রেসের ক্ষেত্রে আগামী ২৭শে এপ্রিল ২০২৬ এবং রাধিকাপুর এক্সপ্রেসের ক্ষেত্রে আগামী ২রা মে ২০২৬ থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।

রেল সূত্রে খবর, আগামী ২৭-০৪-২০২৬ তারিখ থেকে কুলিক এক্সপ্রেস (Kulik Express)-এর ছাড়ার সময় এগিয়ে আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী, কালিয়াগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি সকাল ৬টা ০০ মিনিটের পরিবর্তে সকাল ৫টা ৪৫ মিনিটে ছাড়বে। একইভাবে, রায়গঞ্জ স্টেশন থেকে ট্রেনটি সকাল ৬টা ২৫ মিনিটের পরিবর্তে সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে যাবে।

অন্যদিকে, আগামী ০২-০৫-২০২৬ তারিখ থেকে রাধিকাপুর এক্সপ্রেস (Radhikapur Express) এর সময়েও পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, কালিয়াগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি রাত ৯টা ১৫ মিনিটের (২১:১৫) পরিবর্তে রাত ৯টা (২১:০০) সময় ছেড়ে যাবে। এছাড়া রায়গঞ্জ স্টেশন থেকে এই ট্রেনটি রাত ৯টা ৪২ মিনিটের (২১:৪২) পরিবর্তে রাত ৯টা ২৫ মিনিটে (২১:২৫) ছাড়বে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে, নতুন সময়সূচি অনুযায়ী স্টেশনে উপস্থিত হয়ে ট্রেন ধরার জন্য, যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়।








